বিশেষ প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও তৎসংলগ্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান (ক্লিনিং ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার(২১ আগস্ট)সকালে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা: মো: হাফিজুর রহমান মিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মো: লুৎফর রহমান খান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,নাজমুল হাসান উপজেলা সমাজসেবা কর্মকর্তা,আল আমিন থানা কর্মকর্তা,আব্দুল আলীম মোল্লা পৌর নির্বাহী কর্মকর্তা,হিমাংশু মোহন মন্ডল, জেলা ব্যবস্থাপক ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি শরীয়তপুর,ইয়ামিন কাদের নিলয় সুপারভাইজার গোসাইরহাট পৌরসভা,মো: ওবায়দুল্লাহ এরিয়া ম্যানজার গোসাইরহাট ,মো: এমদাদুল ইসলাম এরিয়া ম্যানেজার গোসাইরহাট,আব্দুল হাই প্রোগ্রাম অফিসার (যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্প),উত্তম পাল অফিসার (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প)।
ডেঙ্গু প্রতিরোধ  অভিযানের পাশাপাশি স্হানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয় ও নিজ নিজ বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত করা হয় ও ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংস করতে অনুরোধ জানানো হয়।
ডেঙ্গু প্রতিরোধ অভিযানে সেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেন রোভার স্কাউটস,  সরকারি সামসুর রহমান কলেজ এর শিক্ষার্থীরা এবং গোসাইরহাট পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।
আয়োজকরা জানান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি,  গোসাইরহাটের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অধীনে ডেঙ্গু প্রতিরোধ অভিযান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পরিচালিত হয় ও তিনটি গাড়িতে মাইকিং করে পুরো এলাকায় সচেতনতা মূলক বার্তা প্রচার করা হয়। ক্যাম্পেইনে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি কমিউনিটি জনগণের মধ্যে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। ডেঙ্গু প্রবণ এলাকার কমেন্টের রাস্তা, বাড়ির চারপাশ, পরিষ্কার পানি বা বৃষ্টির পানি জমে থাকে এমন পাত্র, অবরুদ্ধ ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করা হয় এবং গোসাইরহাট পৌরসভা এলাকায়
এর ধারাবাহিকতা চলমান থাকবে বলে আয়োজকরা জানান।
Spread the love

পাঠক আপনার মতামত দিন