শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

ইয়ামিন কাদের নিলয়

বিশেষ প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাটে উপজেলায় পানিতে ডুবে মো. আরমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরমান উপজেলার দাশের জঙ্গল গ্রামের মো. মনির হোসেনের ছেলে। রবিবার (৯- এপ্রিল) সকাল পোনে ৮টার দিকে উপজেলার দাশের জঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,দীর্ঘ সময় আরমান কে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তাকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে তার বাবা মনির। পরে শিশুটিকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা মনির হোসেন জানান, আমি সকালে ঘুম থেকে উঠে আরমান কোথায় জানতে চাইলে ওর মা বলে আরমান খেলতে গেছে এই শুনে আমি পুকুর পাড়ে যাই হঠাৎ পুকুরের দিকে আমার চোখ যায় এসময় দেখি আমার ছেলে পানিতে ভাসতাছে,এরপরে আমি চিৎকার করতে থাকি আশপাশের লোকজন এসে তাকে পানি থেকে উদ্ধার করে।
মৃত আরমানের মা নিপা ইসলাম(২৪) জানান, আমি সকালে রান্নাঘরে ছিলাম আরমান তখন খেলা করছিলো আমি কাজে ব্যস্ত থাকায় খেলারছলে আরমান কখন যে পুকুরপাড়ে চলে যায় তা আমরব বুঝতে পারিনি।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার বলেন,পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে মরদেহ পরিবারের কাছে দাফন করার জন্য হস্থান্তর করা হয়েছে।

Spread the love

পাঠক আপনার মতামত দিন