শরীয়তপুরের সখিপুরে ২ মাদক কারবারি আটক

নিউজ 24লাইন

সাদ্দাম হোসেন।

শরীয়তপুরের সখিপুর থানা পুলিশ পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

প্রথম ঘটনায়, গত ২৪ জুলাই ২০২৫ তারিখে সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) এর নেতৃত্বে এক অভিযানে আলী আজগর প্রধানীয়া (২৬) নামের এক যুবককে আটক করা হয়। তিনি সখিপুর থানার বাসিন্দা এবং মোঃ জামাল প্রধানীয়ার ছেলে। অভিযানে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, ২৫ জুলাই ২০২৫ তারিখে এসআই রুবেল, এএসআই সানোয়ার এবং এএসআই মনজুরুল ইসলামের যৌথ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মোস্তফা মুন্সি (৩০) নামে আরেক যুবককে আটক করা হয়। তিনি খলিল মুন্সির ছেলে এবং একই থানার সরদার কান্দি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা করা হয়েছে।

এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। কেউ ছাড় পাবে না, যত প্রভাবশালীই হোক না কেন। এলাকার যুবসমাজকে বাঁচাতে পুলিশ সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে।”

উল্লেখ্য, সম্প্রতি সখিপুরে মাদক সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাওয়ায় পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। স্থানীয়রা পুলিশ প্রশাসনের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে।

Spread the love

পাঠক আপনার মতামত দিন