তোমার সৌন্দর্য
কবি মনিরুজ্জামান(মনির)
তোমার সৌন্দর্য
ফুটিয়ে তোল
আলো ও আধার সবখানে
শত বাধার পরেও
সবায় যেন তা মানে।
বাজুক ফুলের প্রাণ
সকল মনন ও গান
আধারে পাবে শান
অন্ধত্বে দিও না কান।
সহজে পায় না কেউ মসৃণ পথ
যতই হোক না তা স্বর্গীয় রথ।
কেন তুমি দেখ শুধু জাত ও পাত
কাজের মাঝে থাকো দিন কি রাত।
তোমার বর্ণিল উপস্থিতি
পৃথিবীর বুকে
যেন এঁকে থাকে
অমরখ্যাত স্মৃতি।
ঢের ভালবাসি তোমায়
এ ভালবাসা রাখিবো যতন করে
অতি মায়া পবিত্রতায়।
কোন কিছুর সহজে হয় না জয়
কিন্ত অতি সহজে হয় যে ক্ষয়।
Spread the love


পাঠক আপনার মতামত দিন