গোসাইরহাটে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনিং ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ঠা নভেম্বর )সকালে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা: মো: *হাফিজুর রহমান মিয়া*, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।সরকারি শামসুর রহমান কলেজের শিক্ষক *জনাব বায়েজিদ* স্যার,জনাব *হিমাংশু মোহন মন্ডল*, জেলা ব্যবস্থাপক ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি শরীয়তপুর,*ইয়ামিন কাদের নিলয়* সুপারভাইজার গোসাইরহাট পৌরসভা,*নয়ন দেব নাথ*, অফিসার (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প *আব্দুল হাই* প্রোগ্রাম অফিসার (যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্প), সহ প্রমুখ।

ডেঙ্গু প্রতিরোধ  অভিযানের পাশাপাশি স্হানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয় ও নিজ নিজ বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত করা হয় ও ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংস করতে অনুরোধ জানানো হয়।

ডেঙ্গু প্রতিরোধ অভিযানে সেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেন রোভার স্কাউটস,  সরকারি সামসুর রহমান কলেজ এর শিক্ষার্থীরা এবং গোসাইরহাট পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।

আয়োজকরা জানান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি,  গোসাইরহাটের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অধীনে ডেঙ্গু প্রতিরোধ অভিযান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পরিচালিত হয় তিনটি গাড়িতে মাইকিং করে পুরো এলাকায় সচেতনতা মূলক বার্তা প্রচার করা হয়। ক্যাম্পেইনে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি কমিউনিটি জনগণের মধ্যে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। ডেঙ্গু প্রবণ এলাকার কমেন্টের রাস্তা, বাড়ির চারপাশ, পরিষ্কার পানি বা বৃষ্টির পানি জমে থাকে এমন পাত্র, অবরুদ্ধ ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করা হয় এর ধারাবাহিকতা চলমান থাকবে।

 ডা: মো: *হাফিজুর রহমান মিয়া*, (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা)বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। এর প্রধান উদ্দেশ্য হলো মশাবাহিত রোগ, যেমন ডেঙ্গু চিকুনগুনিয়া সম্পর্কে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং মশার সম্ভাব্য উৎপত্তিস্থলগুলো পরিষ্কার করাতিনি আরও বলেন, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বাধ্যতামুলক। আমাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, হাসপাতালসহ সবখানেই এই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি আমাদের সহযোগিতায় এবং আমাদের সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করছে।

Spread the love

পাঠক আপনার মতামত দিন