ফরিদপুর-৩ আসনে ভোট দিলেন চৌধুরী নায়াব ইউসুফ ও প্রফেসর আবদুত তাওয়াব
মো:টিটুল মোল্লা””ফরিদপুর।।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে ভোট প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ এবং ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব।
বুধবার সকালে চৌধুরী নায়াব ইউসুফ শহরের রাজেন্দ্র কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক আবদুত তাওয়াব শহরের চুনাঘাটা কেন্দ্রে ভোট দেন।
ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উভয় প্রার্থীই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন।
Spread the love


পাঠক আপনার মতামত দিন