ফরিদপুর সদর উপজেলার উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টার আহ্বান চৌধুরী নায়াব ইউসুফের

মো:টিটুল মোল্লা”” ফরিদপুর।।

ফরিদপুর সদর উপজেলার সামগ্রিক উন্নয়ন জোরদার এবং জনসেবা বৃদ্ধির লক্ষ্যে নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ–এর সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
​উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হওয়ার পর সংসদ সদস্য সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, “জনগণের সেবক হিসেবে আমাদের মূল লক্ষ্য হবে উপজেলার উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করা এবং প্রশাসনের সাথে জনপ্রতিনিধিদের সমন্বয় নিশ্চিত করা।”
​উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি ইউনিয়নে সরকারি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হয়।
​উক্ত সভায় উপজেলা এসিল্যান্ড, কোতোয়ালি থানার ওসি (তদন্ত), বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
​#Faridpur #ChowdhuryNayabYusuf #PublicService #Development #FaridpurNews #সদর_উপজেলা

Spread the love

পাঠক আপনার মতামত দিন