ফরিদপুর-৩ (সদর): ধানের শীষের পক্ষে গণজোয়ার ও তৃণমূলের ব্যাপক প্রস্তুতি

মো:টিটুল মোল্লা”ফরিদপুর।।

তারিখ: ২৮ জানুয়ারি, ২০২৬

স্থান: ব্রাহ্মণকান্দা ও ডোমরাকান্দি মৌলভী বাড়ি, ফরিদপুর।

বিবরণ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-৩ (সদর) আসনে নির্বাচনী হাওয়া এখন তুঙ্গে। এরই অংশ হিসেবে আজ মহানগরীর ৬ নং ওয়ার্ডের ব্রাহ্মণকান্দা এলাকায় ধানের শীষের সমর্থনে এক বিশাল গণসংযোগ কর্মসূচি পালিত হয়।

গণসংযোগের চিত্র: ফরিদপুর মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আবু বকর ছিদ্দিক মোল্লার নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে যান। ধানের শীষের মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আপার পক্ষে তারা দোয়া ও ভোট প্রার্থনা করেন। লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মাঝে অভাবনীয় সাড়া লক্ষ্য করা গেছে।

উঠান বৈঠক: বিকেলে ৫ ও ৬ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে ডোমরাকান্দি মৌলভী বাড়িতে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের গণমানুষের আস্থার প্রতীক চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বক্তব্যে বলেন, “ধানের শীষের জয় মানেই জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার।”

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইয়ামিন কাদের নিলয়

বিশেষ প্রতিনিধি

বুধবার(২৮ জানুয়ারি)শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় পূর্ব ডামুড্যা ইউনিয়নে গোসাইরহাট উপজেলার সেনবাহিনী ক্যাম্প হতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়।
মেজর এস এম আনিসুজ্জামান উদয় এর নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ঘরোয়া এলাকায় ভোর ৪ টায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ০২ মাদক ব্যবসায়ী মোঃ লিটন হাওলাদার (৪০) মোছাঃ মুক্তা খাতুন (৩০) কে গ্রেফতার করা হয়।
গোসাইরহাট অস্থায়ী ক্যাম্পের মেজর এস এম আনিসুজ্জামান উদয় জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনী মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ কঠোর ভাবে দমনে প্রতিশ্রুতিবদ্ব। এ লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামিদের গ্রেফতার করা হবে।
আটককৃত মালামাল গাজা ৩ কেজি / ইয়াবা ১৫৩০/নগদ অর্থ ৫১,০৪০/বিদেশি ইরানী ১,১০,০০৫ দিনার।অভিযান শেষে আটকৃত মালামাল সহ আসামিদের ০৮ঃ৪০ ঘটিকায় ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়।

গণভোটে ভোটার সচেতনতায় গোসাইরহাট পৌরসভার ব্যাপক প্রচারণা

ইয়ামিন কাদের নিলয়

বিশেষ প্রতিনিধি

‘গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া, যেখানে জনগণের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সেজন্যই এই বিস্তৃত সচেতনতামূলক উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি ভোটার যাতে গণভোটের বিষয়বস্তু, গুরুত্ব ও ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।’

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং একই সাথে অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়ে পৌরসভা বাসীর মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাসব্যাপী বিশেষ প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করেছে শরীয়তপুরের জেলার গোসাইরহাট পৌরসভা।স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণ করে গোসাইরহাট পৌরসভার প্রশাসক জনাব মোঃ রশৌন আহমেদ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং এর মাধ্যমে ভোটারদের গণভোটের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হচ্ছে।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে,গোসাইরহাট পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টসহ পৌরসভার বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি পৌরসভা কার্যালয়, বাজার, বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ সহ পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় গণভোটের গুরুত্ব তুলে ধরে ব্যানার ঝোলানো হয়েছে। ইতোমধ্যে প্রায় ১ হাজার লিফলেট ছাপিয়ে প্রতিটি ওয়ার্ডে বিতরণের ব্যবস্থা করা হয়েছে এবং পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপন করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জনাব মোঃ রশৌন আহমেদ বলেন, ‘নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া, যেখানে জনগণের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সে জন্যই সরকারের নির্দেশনায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সচেতনতামূলক উদ্যোগ নিচ্ছে। প্রতিটি ভোটার যাতে গণভোটের বিষয়বস্তু,গুরুত্ব ও ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে নানামুখী প্রচার প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

শরীয়তপুরে ভোটকেন্দ্র পূর্ণবহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

শরীয়তপুর প্রতিনিধি শরিফুল ইসলাম শাহীন ঃ

ভোটকেন্দ্র পূর্ণবহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালতকান্দী পাইক বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পূর্ণবহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় ভোটাররা।
রোববার সকালে কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা এ কেন্দ্রে ভোট প্রদান করে আসছিলেন। তবে হঠাৎ করে এবারের নির্বাচনে ভোটকেন্দ্রটি অন্যত্র স্থানান্তর করা হয়েছে, যা স্থানীয় ভোটারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তাদের আশঙ্কা, এতে করে অনেক ভোটার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবেন।
বক্তারা দ্রুত মালতকান্দী পাইক বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রটি পুনর্বহালের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন হাজী আব্দুল মোতালেব মালত, আমজাদ মোল্লা, আবুল হোসেন আকন, আনোয়ার হোসেন গাজী, আলমগীর বেপারী, ইমান মোড়ল, সাহিন খান এবং জিয়া সাইবার ফোর্স শরীয়তপুর জেলা সভাপতি মালত আবুল কালাম মুন্নাসহ স্থানীয় ভোটাররা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

হাচানিয়া এলামনাই এসোসিয়েশনের ৩৫ বছর পূর্তিতে বর্ণাঢ্য ২য় পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার সোহেল হাওলাদার :
হাচানিয়া এলামনাই এসোসিয়েশনের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য ২য় পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম এ কাইয়ুম। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন মেম্বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আফাজ উদ্দিন।
অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন আহ্বায়ক হাজী জাকির হোসেন। এ সময় তাঁর সঙ্গে দায়িত্ব পালন করেন যুগ্ম আহ্বায়ক সোহেল মল্লিক, সদস্য সচিব মো. নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালমান ফারাবী, সহকারী সদস্য সচিব কাঞ্জুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সার্বিক ব্যবস্থাপনায় আরও সহযোগিতা করেন সাকলাইন মিলন, মো. সাব্বির হোসেন, আব্দুল মুমিম, মো. তামিম হোসেন, জুবায়ের তানজিল, মো. আরিফ রাসুল, মো. রমজান আলী, মো. রাকিব, মো. আব্দুল্লাহ, মাহফুজ, রেদওয়ানুল ইসলাম রাফিদ, হামিদুল হক, মেহেদি হাসান রাতুলসহ অনেকে।
সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী আয়োজনে ছিল আনন্দ র‍্যালি, স্মৃতিচারণ, পিঠা উৎসব এবং সন্ধ্যায় মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষ পর্বে অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র ও কাওয়ালি সংগীত পরিবেশন। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মাদ্রাসার শিক্ষক মির্জা আজিজুর রহমান।
পুনর্মিলনী উপলক্ষ্যে “অদম্য হাচানিয়া” শীর্ষক একটি স্মরণিকা প্রকাশ করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানটি সফল করতে স্পন্সর হিসেবে সহযোগিতা করে nexT youro, Inochi Global Education Institute, শাহজালাল ইসলামী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ী।

শরীয়তপুরে ফার্মেসি মালিক খোকন দাস হত্যাকাণ্ড: তিন আসামি গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি শরিফুল ইসলাম শাহীন ঃ
শরীয়তপুরে ফার্মেসি মালিক ও বিকাশ এজেন্ট খোকন দাস (৫০) হত্যার ঘটনায় এজাহারভুক্ত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন—সোহাগ, রাব্বি ও পলাশ।
র‍্যাব জানায়, শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব-১৪ এর কিশোরগঞ্জ সিপিসি-২ ক্যাম্পের একটি দল কোম্পানি কমান্ডার এএসপি শাহজাহানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে। এ সময় র‍্যাব-৮ এবং র‍্যাবের গোয়েন্দা শাখা (ইন্টেলিজেন্স উইং), ঢাকার তথ্য সহায়তা প্রদান করে।
শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান জানান, নিহত খোকন দাস মৃত্যুর আগে হামলাকারীদের নাম প্রকাশ করেছিলেন। সেই তথ্যের ভিত্তিতেই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, খোকন দাস একজন ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট ছিলেন। গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি কেহরভাঙ্গা বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির পথে রওনা দেন। বাড়ির কাছাকাছি তিলই এলাকায় পৌঁছালে ৩–৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে কুপিয়ে গুরুতর আহত করার পাশাপাশি সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়।
হামলাকারীদের কয়েকজনকে চিনে ফেলায় দুর্বৃত্তরা তাঁর শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতরা এলাকায় বখাটে হিসেবে পরিচিত এবং মাদক সেবনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় নিহতের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ডামুড্যা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার হওয়া তিনজনকে আসামি করা হয়েছে।