ফরিদপুরে এমপি চৌধুরী নায়াব ইউসুফের সংবর্ধনা ও ঈদ বস্ত্র বিতরণ

মো:টিটুল মোল্লা , ফরিদপুর:
ফরিদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ-এর সংবর্ধনা ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (বিকেল ৫টায়) ফরিদপুর সদর উপজেলার ৬ নং ওয়ার্ডের ব্রাহ্মণকান্দা এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার সদস্য,ফরিদুল ইসলাম সেতু।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক মারুফ খান,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব, বাবু অয়ন শাহা,বিশিষ্ট ব্যবসায়ী দুর্গা প্রসাদ সাহাসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ঈদ উপহার হিসেবে প্রায় ১৫০ জন অসহায় পুরুষ ও নারীর মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ নিজ হাতে এসব বস্ত্র তুলে দেন।
স্থানীয়রা জানান, এমন উদ্যোগে এলাকার অসচ্ছল মানুষেরা উপকৃত হয়েছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Spread the love